May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক :

বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার আবারও ফিরছেন ভারতীয় চলচ্চিত্রে, আর সেই প্রত্যাবর্তন ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দক্ষিণ ভারতীয় কিংবদন্তি পরিচালক এস. এস. রাজামৌলির নতুন সিনেমা ‘গ্লোবট্রটার’-এ ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এটি হবে তার ২০২১ সালের প্রশংসিত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এর পর ভারতীয় পর্দায় প্রত্যাবর্তন।

১২ নভেম্বর প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার নতুন চরিত্রের প্রথম পোস্টার। পোস্টারটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে উচ্ছ্বাসের ঝড়। সেখানে দেখা যাচ্ছে, হলুদ শাড়ি পরে বন্দুক তাক করা দৃঢ়চোখা এক নারী অবতার—একেবারে ভিন্নরূপে হাজির হয়েছেন অভিনেত্রী। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টার শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, “যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু। স্বাগতম, মন্দাকিনী।”

পোস্টার উন্মোচনের কয়েক ঘণ্টা আগে তিনি ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব (#AskPCJ) আয়োজন করেন, যেখানে ‘গ্লোবট্রটার’ নিয়ে কথা বলার পাশাপাশি তেলুগু ভাষা শেখার অভিজ্ঞতাও শেয়ার করেন। প্রিয়াঙ্কার এই প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক রাজামৌলি নিজেও। তিনি লিখেছেন, “যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন—স্বাগতম, দেশি গার্ল! দুনিয়া এখন তোমার মন্দাকিনীর অপেক্ষায়।” শুধু পরিচালকই নন, প্রিয়াঙ্কার এই নতুন রূপে মুগ্ধ তার সহকর্মীরাও। স্বামী ও গায়ক নিক জোনাস পোস্টারে মন্তব্য করেছেন, “অসাধারণ!”, আর অভিনেতা রণবীর সিং লিখেছেন, “খুব কুল!” রাজামৌলির এই বহুল প্রতীক্ষিত ছবিতে প্রিয়াঙ্কার এই নতুন লুক ইতিমধ্যেই বিশ্বজুড়ে দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *