April 7, 2026, 6:39 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চীন সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটি নির্মাণ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :


হিমালয়ের কোলঘেঁষে চীনের সীমান্তবর্তী লাদাখে নতুন বিমানঘাঁটি নির্মাণ করছে ভারত। উচ্চতর নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজন বিবেচনায় দেশটির বিমানবাহিনী এই ঘাঁটি তৈরি করছে বলে জানা গেছে। ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ. পি. সিং বুধবার নির্মাণাধীন ঘাঁটিটি পরিদর্শন করেছেন। লাদাখের মুধ-নিওমা এলাকায় গড়ে তোলা হচ্ছে ঘাঁটিটি, যা সাগরপৃষ্ঠ থেকে প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত—ফলে এটি ভারতের সর্বোচ্চ বিমানঘাঁটি হিসেবে বিবেচিত হবে। রয়টার্স নির্মাণ প্রকল্প সম্পর্কে জানতে ভারতের বিমানবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এয়ার মার্শাল (অব.) সঞ্জীব কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, “নিওমার নতুন বিমানঘাঁটি যুদ্ধবিমান পরিচালনায় সক্ষম হবে। এটি আমাদের দুই শত্রুর – পাকিস্তান ও চীনের – জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠবে।” চীন ছাড়াও পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে লাদাখের, যা এই অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের বিরোধ নতুন নয়। ১৯৫০–এর দশক থেকে দুই দেশের মধ্যে এ নিয়ে উত্তেজনা চলছে। সর্বশেষ ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় ও ৪৫ জন চীনা সেনা নিহত হয়েছিলেন। সম্প্রতি দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালালেও, বিশেষজ্ঞদের মতে নয়াদিল্লি এখনো বেইজিংয়ের ওপর পুরোপুরি আস্থা স্থাপন করতে পারেনি। নতুন বিমানঘাঁটি নির্মাণকেই সেই সতর্ক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *