May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মুখ তানজিয়া জামান মিথিলা

বিনোদন ডেস্ক :

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জমজমাট সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ের মুকুট জয়ের পর অক্টোবরে দেশের পতাকা হাতে তিনি পাড়ি জমান থাইল্যান্ডে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে মূল আয়োজন। বর্তমানে সেখানে চলছে নিবিড় গ্রুমিং সেশন, প্রস্তুতি কার্যক্রম ও আন্তর্জাতিক ভোটিং রাউন্ড।

বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমে মিথিলা এখন পর্যন্ত ৭৩ হাজার ভোট পেয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। নিজের এই অর্জনে আবেগাপ্লুত হয়ে মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আমি কাঁদছি, সত্যি বলতে জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।”

তিনি আরও যোগ করেন, “আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। এবার একসঙ্গে কাজ করতে হবে—বাংলাদেশে মুকুটটা আনতেই হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।” আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেট শহরে অনুষ্ঠিত হবে এবারের মিস ইউনিভার্সের জমকালো গ্র্যান্ড ফিনালে। সেখানে নির্ধারিত হবে, গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরী কে হবেন। এর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শিরিন শিলা (২০১৯) এবং আনিকা আলম (২০২৪)। তবে মিথিলার এই অর্জন বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা দেশের মিস ইউনিভার্স ইতিহাসে এক উজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *