May 23, 2026, 11:26 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বাড্ডায় গুলিতে শ্রমজীবী নিহত

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বাড্ডা থানার কমিশনার গলিতে বুধবার (১২ নভেম্বর) ভোরে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মামুন শিকদার (৩৯)। পুলিশ জানায়, মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিকে গুলি করা হয়, যার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা এখনও জানা যায়নি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, মৃত মামুন শিকদার পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামের বাসিন্দা এবং একজন শ্রমজীবী ছিলেন। তিনি যে বাসায় নিহত হয়েছেন, সেখানে বাস করতেন না।

দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য বিভিন্ন টিম পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *