May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

প্রাক্তন শাশুড়ির স্মরণসভায় পাশে দাঁড়ালেন হৃতিক রোশান

বিনোদন ডেস্ক :

গত ৭ নভেম্বর মুম্বাইয়ে বর্ষীয়ান অভিনেত্রী জারিন খান মারা যান। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন জারিন। তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন বলিউডের বিশিষ্ট তারকারা এবং ঘনিষ্ঠরা। সম্প্রতি মুম্বাইয়ে জারিন খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণসভা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তার পরিবার, বন্ধু এবং বলিউডের নামকরা তারকারা। বিশেষভাবে উপস্থিত ছিলেন হৃতিক রোশান, যিনি জারিন খানের প্রাক্তন জামাতা।

স্মরণসভায় হৃতিক আবেগঘনভাবে বলেন, “জারিন খান ছিলেন পরিবারের হৃদয়।” তার মন্তব্যে প্রাক্তন শাশুড়ির প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়। হৃতিক রোশানের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সাইফ আলি খান, জীতেন্দ্র, রাকেশ রোশন সহ আরও অনেক বলিউড ব্যক্তিত্ব। জারিন কন্যা ফারাহ খান আলী সামাজিক মাধ্যমে স্মরণসভার একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। ফারাহ লিখেছেন, “সারা দুনিয়ার কাছে তিনি জারিন সঞ্জয় খান হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আমার কাছে তিনি শুধু আমার মা, আমার পৃথিবী।”

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন সুজান খান, এবং প্রাক্তন স্ত্রীর জীবনের এই কঠিন মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন হৃতিক, প্রেমিকা সাবা আজাদ-কে সঙ্গে নিয়ে তিনি প্রাক্তন শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *