May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আবারও মা হতে চলেছেন ইকরা আজিজ

বিনোদন ডেস্ক :

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইকরা আজিজ আবারও মা হতে যাচ্ছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পারিবারিক ছবি পোস্ট করে এই সুখবর নিশ্চিত করেছেন ‘সুনো চান্দা’ খ্যাত এই তারকা। ছবিতে দেখা যায়, স্বামী ইয়াসির হুসাইন ও তাদের প্রথম সন্তান কবীর হুসাইনের সঙ্গে বেবি বাম্প প্রদর্শন করছেন ইকরা।

ইনস্টাগ্রামের পোস্টে ইকরা লিখেছেন: “সুখী ও বিশৃঙ্খলভাবে আমরা ‘চার’-এ উন্নীত হচ্ছি।” এই ঘোষণা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভক্তরা এবং সহকর্মীরা অভিনন্দন জানাতে শুরু করেন। অভিনেত্রী এইমান খান কমেন্টে লিখেছেন: “মাশাআল্লাহ, অভিনন্দন।”অনেকে ইকরা ও ইয়াসিরকে পাকিস্তানের অন্যতম প্রিয় তারকা পরিবার হিসেবে আখ্যায়িত করেছেন।

ইকরা আজিজ ‘কিসে আপনা কহেঁ’ ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজেকে পরিচিত করেছেন। ‘সুনো চান্দা’ ধারাবাহিকে জিয়ার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ২০১৯ সালে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ইয়াসির হঠাৎ বিয়ের প্রস্তাব দিয়ে এই দম্পতির সম্পর্ক আলোচনায় আসে। ডিসেম্বরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং কিছুদিনের মধ্যেই জন্ম নেন তাদের প্রথম সন্তান কবীর হুসাইন। ইকরা আজিজ ‘সুনো চান্দা’ নাটকের জন্য হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেস পপুলার, লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেস পপুলার এবং ক্রিটিকস পুরস্কার জেতেন। কিছুদিন বিরতির পর তিনি ‘মান্নত মুরাদ’ (২০২৩) এবং ‘বার্নস রোড কে রোমিও জুলিয়েট’ (২০২৪) সহ কয়েকটি নাটকে অভিনয় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *