May 23, 2026, 6:04 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সোনাইমুড়ী বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :
৭ নভেম্বর, ২০২৫ : সোনাইমুড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে সোনাইমুড়ী রেলস্টেশন মাঠ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিএনপির নোয়াখালী -১ সোনাইমুড়ী চাটখিল আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে আলাদা কর্মসূচি পালন করা হয়।

সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় নোয়াখালী -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন।অন্যান্যের সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি সোনাইমুড়ী উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুদের রহমান সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক শেখ মানিক আমিশাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক প্রার্থী পারভেজ আলম, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম শহীদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। কারণ ১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও জনতার সম্মিলিত অভ্যুত্থান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা এবং আইনের শাসন পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে।তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও সাহসী সৈনিক। যিনি জাতীয়তাবাদী আদর্শের বীজ বপন করেছিলেন এবং জাতিকে অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধির দিকে পরিচালিত করেছিলেন। পরে সোনাইমুড়িশুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫ টায় সোনাইমুড়ী রেলওয়ে চত্ব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রদক্ষিণ করে সোনাইমুড়ি চত্বরে শেষ হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *