নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার সমতুল্য বা তদূর্ধ্ব কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের ভিত্তিতে এই ক্ষমতা ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।