May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শামিকে দলে না রাখার যুক্তি দেখছেন না সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক :
ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি আবারও জাতীয় দলের বাইরে। অথচ কিছুদিন আগেই তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন—৫ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট। তবুও অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা হয়নি তার। নির্বাচকদের পক্ষ থেকে জানানো হয়, শামি এখনো ফিটনেস সমস্যায় ভুগছেন। তবে শামির দাবি, তিনি পুরোপুরি ফিট এবং নিয়মিতই ঘরোয়া ক্রিকেট খেলছেন। এই প্রসঙ্গে শামির পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

তিনি বলেন,“শামি দুর্দান্ত বল করছে। রঞ্জির ম্যাচগুলোতে একাই বেঙ্গলকে জেতাচ্ছে সে। নির্বাচকেরা নিশ্চয়ই দেখছেন— তার ফিটনেস বা দক্ষতায় কোনো ঘাটতি নেই। আমার কাছে টেস্ট, ওয়ানডে কিংবা টি–টোয়েন্টি— ভারতের হয়ে না খেলার কোনো কারণই দেখি না।” রঞ্জি ট্রফিতে শামির পারফরম্যান্সও তার কথার প্রমাণ দিচ্ছে। প্রথম তিন ম্যাচেই নিয়েছেন ১৫ উইকেট, বল করেছেন ৯৩ ওভার— যা তার ফিটনেসের স্পষ্ট ইঙ্গিত দেয়।

বিশ্লেষকদের মতে, ভারতীয় পেস আক্রমণে শামির অভিজ্ঞতা ও ধার না থাকাটা দলের জন্য বড় ঘাটতি হয়ে উঠছে, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *