May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মাত্র ১২ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেট হারিয়ে শুরু, শেষ পর্যন্ত জিতল মণিপুর

স্পোর্টস ডেস্ক :
ভারতের ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফি ২০২৫-২৬ মৌসুমে এক অবিশ্বাস্য ব্যাটিং ধস দেখা গেছে। প্লেট গ্রুপের ম্যাচে মিজোরাম দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রানের লক্ষ্য দিয়েছিল মণিপুরের জন্য। লক্ষ্যটি সহজ মনে হলেও তাড়া করতে নামতেই মণিপুর মাত্র ৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। মণিপুরের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, প্রথম ইনিংসে মিজোরাম ১৪৩ রানে অলআউট হয়। মণিপুর তাদের প্রথম ইনিংসে ৪০০ রান তুললে, মিজোরামের রান পেরিয়ে তাদের লিড দাঁড়ায় ২৫৭ রানের। দ্বিতীয় ইনিংসে মিজোরাম ২৬৮ রানের ইনিংস খেললেও সেটি চ্যালেঞ্জিং লক্ষ্য হিসেবে যথেষ্ট ছিল না।

তৃতীয় ইনিংসে মণিপুর সহজ লক্ষ্য তাড়ার জন্য মাঠে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে। ওপেনার উলেনিয়াই খোয়েরাকপাম ডাক নিয়ে আউট হন। আরেক ওপেনার কারনাজিত ইয়ামনাম মাত্র ৬ রান করে ফিরে যান। সামান্য রান যোগ হওয়ার পর আরও তিন ব্যাটার আউট হন। ফলে মাত্র ৮ রানে ৫ উইকেট হারিয়ে দলের সামনে আশঙ্কা দেখা দেয়।তবুও পরবর্তীতে মণিপুর ব্যাটিং সামলে নেয় এবং ৫ উইকেটে জয় নিশ্চিত করে। প্রথম শ্রেণির ক্রিকেটে এত ছোট লক্ষ্য তাড়ায় এমন বিপর্যয় খুব বিরল। ইতিহাসে সর্বনিম্ন লক্ষ্য তাড়ায় জয় হয়েছে ১৭৯৪ সালে, যখন মেরিলবোন ক্রিকেট ক্লাব ৪১ রানের লক্ষ্য ডিফেন্ড করে জিতেছিল। অন্য নজির হিসেবে ২০১২-১৩ সালে জিম্বাবুয়ের লোগান কাপে সাউদার্ন রক ৬৪ রানের লক্ষ্য দিয়েছিল, যা মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে ১৮১০ সালে ‘দ্য বিএস’ দল সর্বনিম্ন ৬ রানে অলআউট হয়ে রেকর্ড গড়েছিল। মণিপুর তাই অল্পের জন্য সেই লজ্জা থেকে রক্ষা পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *