May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ব্রাজিলে নামের বিভ্রাট: দেশে আড়াই হাজার নেইমার!

ব্রাজিলে নামের বিভ্রাট: দেশে আড়াই হাজার নেইমার!
ব্রাজিলে নামের বিভ্রাট: দেশে আড়াই হাজার নেইমার!

স্পোর্টস ডেস্ক :
ফুটবলের দেশ ব্রাজিলে নেইমার শুধু মাঠেই নয়, নামের তালিকাতেও দাপট দেখাচ্ছেন। দেশজুড়ে এখন এমন এক ‘নাম সংকট’ তৈরি হয়েছে, যেখানে একই নামের হাজারো নেইমার! ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো সম্প্রতি এক পরিসংখ্যানে জানিয়েছে, দেশে মোট ২ হাজার ৪৪৩ জনের নাম নেইমার, যাদের মধ্যে ৫০ জন নারীও আছেন। দেশের ২৭টি রাজ্যেই এই নামধারী মানুষ রয়েছেন।

গ্লোবোর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নেইমার আছেন মিনাস গেরাইসে—৩৭২ জন। এরপর রয়েছে সাও পাওলো (৩৪০), আমাজোনাস (২৩৯) এবং বাহিয়া (২৩২)। ২০০৯ সালে সান্তোস ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের সময় ব্রাজিলে ‘নেইমার’ নামধারীর সংখ্যা ছিল একশরও কম। কিন্তু সময়ের সঙ্গে তার জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি বেড়েছে নামের ব্যবহারও। তবে নামের দিক থেকে নেইমার এখনো সবার উপরে নন। ব্রাজিলজুড়ে ‘রিকেলমে’ নামধারী মানুষের সংখ্যা ২৫ হাজার ৯৪২ জন, জানাচ্ছে দেশটির পরিসংখ্যান সংস্থা আইবিজিই (IBGE)। নব্বইয়ের দশকের শুরুতে যেখানে রিকেলমে নামধারীর সংখ্যা ছিল মাত্র ২২৮, ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় ১২ হাজারের বেশি।

ব্রাজিলে ফুটবল শুধু খেলা নয়, আবেগ ও সংস্কৃতির অংশ। প্রিয় ফুটবলারদের নামেই সন্তানদের নাম রাখার প্রবণতা দেশটিতে পুরোনো। তবে নেইমার-রিকেলমেদের এ রকম ‘নাম-জনপ্রিয়তা’ দেখে অনেকে রসিকতা করে বলছেন—
“ব্রাজিল এখন নামের সংকটে ভুগছে, মাঠে নয়!”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *