April 7, 2026, 4:51 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিএনপির ইফতার মাহফিলে হামলার মামলায় সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ২

বিএনপির ইফতার মাহফিলে হামলার মামলায় সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ২

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের মামলায় সাবেক অধ্যক্ষসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া (৬০) এবং নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর এলাকার সাতঘড়ি গ্রামের মৃত বদি মাস্টারের ছেলে পেয়ারুল ইসলাম (৩০)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ এপ্রিল বিএনপির আয়োজনে সন্ধ্যার দিকে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ইফতার মাহফিল চলছিল। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা ও ভাঙচুর চালায়।

এ ঘটনায় কয়েকজন বিএনপির কর্মী আহত হয়, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিল্পব হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আজকে বিএনপির ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *