বিনোদন ডেস্ক :
পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছেন। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করা মিম, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অসংখ্য সফল কাজের মাধ্যমে দর্শকের মনে নিজের অবস্থান নিশ্চিত করেছেন।
গত সোমবার মিমের জন্মদিন উপলক্ষে একটি অনলাইন পেজে তার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে মিমকে পুথির সাজে ধরা যায়, যেখানে তার চাহনি ও মিষ্টি হাসি নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।
ভিডিও শেয়ারের সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, “যিনি সৌন্দর্য, আবেগ ও ক্ষমতার প্রতিমূর্তি, সেই নারীকে জানাই শুভ জন্মদিন। তিনি কোটি হৃদয়ের প্রেরণা এবং প্রতিটি দৃশ্যপটে এক অপরাজেয় শক্তি।” ভিডিয়োটি প্রকাশের পরই নেটিজেনরা মিমের আবেদনময়ী লুকের প্রশংসা করছেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।