May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক :
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে তিন ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। সিরিজটি শুরু হবে আগামী ১৯ জানুয়ারি, বাকি দুটি ম্যাচ হবে ২১ ও ২২ জানুয়ারি— তিনটিই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোম্বে জানিয়েছেন, এই সিরিজ তাদের দলের জন্য আদর্শ প্রস্তুতির মঞ্চ হবে। তিনি বলেন, “উপমহাদেশীয় কন্ডিশনে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়াটা আমাদের কম্বিনেশন ও কৌশল আরও শাণিত করতে সাহায্য করবে। এটি আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়াবে।” আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে পাঁচটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, আর তিনটিতে জয় পেয়েছে আফগানিস্তান। গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল সুপার এইট পর্বে, আর আফগানিস্তান পৌঁছেছিল সেমিফাইনালে, যা তাদের ইতিহাসের সেরা অর্জন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান বলেন, “বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে খেলা আমাদের লাইনআপ চূড়ান্ত ও প্রস্তুতি যাচাইয়ের জন্য চমৎকার সুযোগ।” বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে আছে। অন্যদিকে, আফগানিস্তান তাদের শেষ টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল গত অক্টোবরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *