May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিদায়ের পরও ফিরছেন তাহসান

বিনোদন ডেস্ক :
গান ও অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়ে সম্প্রতি আলোচনায় ছিলেন জনপ্রিয় শিল্পী তাহসান খান। কিন্তু ভক্তদের জন্য এলো স্বস্তির খবর—বিদায়ের পরও ফিরছেন তিনি, এবার টেলিভিশন সঞ্চালনায়। জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ ফিরছে দ্বিতীয় মৌসুম নিয়ে, আর আগের মতোই উপস্থাপনায় থাকছেন তাহসান।

গত মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ। অনুষ্ঠানের সিজন–২-এর শুটিং শুরু হবে আগামী ডিসেম্বরে। প্রযোজকরা জানিয়েছেন, নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা ও পারিবারিক বিনোদন। প্রতিযোগীরা সারা দেশ থেকে অংশ নেবে নিজেদের পরিবার নিয়ে, লড়বে শো’টির সেরা হওয়ার জন্য। এবারের সিজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড, ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে এনটিভি, আর হসপিটালিটি পার্টনার হলো ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

সংবাদ সম্মেলনে তাহসান বলেন, “‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। কারণ এটি পরিবারগুলোকে আবারো বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে—যেখানে হাসি, তর্ক-বিতর্ক আর আনন্দ মিলেমিশে এক সুন্দর মুহূর্ত তৈরি করে। দ্বিতীয় মৌসুম আরও বড় পরিসরে হতে যাচ্ছে।” তিনি আরও বলেন, “সারা দেশ থেকে নতুন নতুন পরিবারকে এই শোতে স্বাগত জানাতে, তাদের সঙ্গে হাসতে এবং নতুন স্মৃতি তৈরি করতে আমি ভীষণ উদগ্রীব।” প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। ওই মৌসুমে সারা দেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *