May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিতর্কের মাঝে পোস্ট করে যা বললেন মাধুরী

বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে কেন্দ্র করে কানাডায় তৈরি হওয়া বিতর্ক থামছে না। সম্প্রতি অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অভিনেত্রীর প্রায় তিন ঘণ্টা দেরিতে মঞ্চে ওঠার কারণে দর্শক ও দর্শকসভায় বিশৃঙ্খলা দেখা দেয়।অনুষ্ঠানের দর্শকরা অভিযোগ তুলেছেন, নির্ধারিত সময়ে মঞ্চে না ওঠায় তারা ক্ষুব্ধ হয়ে পড়েছেন। যদিও দেরির দায় আয়োজক দলকে চাপিয়ে দেওয়া হয়, ক্ষোভের মুখে পড়তে হয় মাধুরীকে। দর্শকরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

এই বিতর্কের আবহেই, মাধুরী কোনো সরাসরি মন্তব্য না করে টরন্টোর দর্শকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন। অনুষ্ঠান থেকে মাত্র তিন দিন পরে তিনি লিখেছেন, “টরন্টোর থেকে ভালোবাসা পেয়েছি। সেখানে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান শেষ, এবার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্কের পালা।” তবে অভিনেত্রীর এই পোস্টে নেটিজেনরা সমালোচনা করেছেন। অনেকেই মনে করছেন, বিতর্ক চাপা দিতে এমন পোস্ট করেছেন, যা ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা বলেই মনে করছেন। দর্শকরা সরাসরি মাধুরীর কাছে কানাডার অনুরাগীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

এছাড়া, পোস্টে ব্যবহৃত ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দবন্ধনিও দর্শকদের মধ্যে আপত্তি সৃষ্টি করেছে। অভিযোগ, প্রায় ৪০ হাজার টাকা দিয়ে টিকিট কেটে তারা শুধু অভিনেত্রীর নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, কোনো আলাপচারিতা বা ‘মিট অ্যান্ড গ্রিট’-এর জন্য নয়। দর্শকদের অভিযোগ, এই প্রচার ভুল বা বিভ্রান্তিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *