May 23, 2026, 2:36 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: “নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা”-মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে “অমানবিক ও নৃশংস” আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।” বুধবার (৫ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় এখনই সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা জাতির অস্তিত্ব বিপন্ন করবে।” ফখরুল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গুলিবিদ্ধদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বুধবার বিকেলে নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। বর্তমানে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ওই সময় আরও কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঘটনাটিকে নির্বাচনী ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বলেন, “নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা জরুরি।”

নিহত সারওয়ার হোসেন বাবলার বাবা আবদুল কাদের অভিযোগ করেছেন, এ হামলা ঘটিয়েছে স্থানীয় শিবির ক্যাডার সাজ্জাদের অনুসারীরা। তাঁর দাবি, “সাজ্জাদ অন্তত ১৩টি হত্যাকাণ্ডে জড়িত।” বাবলা হত্যার ন্যায্য বিচারও দাবি করেছেন তিনি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ছাত্র-জনতার আন্দোলনের পর স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হলেও কিছু দুষ্কৃতকারী পুনরায় নৈরাজ্যের পথে ফিরেছে। দলের মতে, এরশাদ উল্লাহসহ গুলিবিদ্ধদের ওপর হামলা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *