May 23, 2026, 12:14 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নির্বাচন হলে স্থিতিশীলতা ফিরবে দেশে: সেনাসদর

নিজস্ব প্রতিবেদক :
দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে সার্বিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মন্তব্য করেছে সেনাসদর। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে সেনাবাহিনীও নিজ নিজ দায়িত্বে ফেরত যেতে পারবে।

বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদর দফতর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বলেন, “দেশের জনগণের মতো আমরাও চাই সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যেতে পারবে।”

সেনা কর্মকর্তা আরও জানান, সরকারের ঘোষিত রূপরেখা অনুযায়ী সেনাবাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। “আমাদের প্রশিক্ষণ এখন নির্বাচনের সময়ের করণীয়কে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে,” বলেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা সবসময়ই বলি— ‘We train as we fight.’ গত ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে রয়েছে, যা সহজ সময় ছিল না। নির্বাচন পর্যন্ত বা পরবর্তী সময়েও হয়তো আমাদের বাইরে থাকতে হতে পারে, ফলে প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে।”

তিনি আরও জানান, বিগত ১৫ মাসে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে। “এটা সহজ সময় ছিল না, কিন্তু আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছি,” বলেন তিনি। সেনাসদর আশা প্রকাশ করেছে, নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা আরও সুসংহত হবে এবং সেনাবাহিনী আবারও পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কার্যক্রমে ফিরতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *