April 7, 2026, 5:14 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়াতে বুধবার (৫ নভেম্বর) সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে সকাল ৯টার দিকে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে, যেখানে চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
মালমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মেহেদী হাসান জানান, নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সঠিক কারণ ও দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *