May 23, 2026, 12:22 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‘খুব তাড়াতাড়ি কলকাতায় যাব’ – মমতা ব্যানার্জির শুভেচ্ছায় আপ্লুত শাহরুখ খান

‘খুব তাড়াতাড়ি কলকাতায় যাব’ - মমতা ব্যানার্জির শুভেচ্ছায় আপ্লুত শাহরুখ খান
‘খুব তাড়াতাড়ি কলকাতায় যাব’ - মমতা ব্যানার্জির শুভেচ্ছায় আপ্লুত শাহরুখ খান

বিনোদন ডেস্ক :
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬০তম জন্মদিনে শুভেচ্ছায় ভেসেছেন তিনি। ভারতের নানা প্রান্ত থেকে ভক্ত, সহকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের শুভেচ্ছা পেয়েছেন বলিউডের ‘বাদশা’। সেই তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। গত ২ নভেম্বর ‘এক্স’ (সাবেক টুইটার)–এ শাহরুখের জন্মদিনে মমতা ব্যানার্জি লেখেন,
“আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।”

প্রিয় ‘দিদি’র এমন বার্তায় কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ খান জবাবে লেখেন, “মমতা দিদি, শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও রইল শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব।” এই বার্তার পর থেকেই অভিনেতার ভক্তরা উত্তেজিত—তারা দিন গুনছেন, কবে আবার শাহরুখকে দেখা যাবে প্রিয় শহর কলকাতায়।

একসময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন শাহরুখ খান। তবে গত কয়েক বছর বিভিন্ন ব্যস্ততার কারণে তাকে সেই মঞ্চে দেখা যায়নি। ভক্তদের প্রত্যাশা, দিদির আহ্বানে এবার হয়তো আবারও কলকাতার মঞ্চে ফিরবেন তাদের প্রিয় ‘কিং খান’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *