May 23, 2026, 2:36 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে জামায়াত কোনো জোটে যাচ্ছে না। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”

নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি, ভবিষ্যতেও জোট করব না।” বিদেশ সফর প্রসঙ্গে জামায়াত আমির জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, “প্রবাসীরা বুকভরা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন। জাতি বিনির্মাণে তাদের অবদান অমূল্য, কিন্তু আমরা এখনো তাদের প্রাপ্য সম্মান দিতে পারিনি।”

দলের সর্বোচ্চ পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম সিলেট সফর। জানা গেছে, সফরকালে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *