April 7, 2026, 5:14 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার মামলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জেসমিন আরা রুমা (২৭)-কে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

জেসমিন আরা রুমাকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের মেয়ে জেসমিন আরা রুমা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জেসমিন আরা রুমাজুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি। সংশ্লিষ্ট মামলায় এই নেত্রীকে আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্র জানায়, রুমা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সম্প্রতি কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদেরও শনাক্তের কাজ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *