May 23, 2026, 6:57 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভাঙ্গায় দ্বিতীয় দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯, থমথমে পরিস্থিতি এলাকায়

ভাঙ্গায় দ্বিতীয় দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯, থমথমে পরিস্থিতি এলাকায়

জেডটিভি বাংলা ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দ্বিতীয় দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর ও হামিরদী গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।

এ সময় উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে লিটন মাতুব্বর গ্রুপের মিন্টু নামের এক যুবককে কুদ্দুস মুন্সীর লোকজন মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, টেটা, কালি, কাতরা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ৯ জন আহত হন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।

এর আগে রোববার বিকেলেও একই জমি বিরোধকে কেন্দ্র করে লিটন মাতুব্বর ও কুদ্দুস মুন্সীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, যাতে অন্তত ৫০ জন আহত হন। সোমবারের সংঘর্ষকে সেই ঘটনারই ধারাবাহিকতা বলে মনে করছেন স্থানীয়রা।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, সোমবার দুপুর ২টা পর্যন্ত ৯ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গতকালের ঘটনার জের ধরে সকালে সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *