May 23, 2026, 3:31 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিদেশ সফর শেষে দেশে ফিরছেন জামায়াতের আমির

বিদেশ সফর শেষে দেশে ফিরছেন জামায়াতের আমির

জেডটিভি বাংলা ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১৬ দিনের বিদেশ সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দেশে ফিরছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি গত ১৯ অক্টোবর সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। সৌদি আরবে পবিত্র ওমরা পালন শেষে তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ জানান, ডা. শফিকুর রহমান আগামীকাল ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

তিনি আরও জানান, এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা বিমানবন্দরে উপস্থিত থেকে আমিরকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *