May 23, 2026, 1:49 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গুমের অভিযোগে ট্রাইব্যুনালে সাবেক ছাত্রদল নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক :
গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।

সোমবার (৩ নভেম্বর) সকালে তিনি নিজে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এ অভিযোগপত্র জমা দেন।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, র‌্যাবের তৎকালীন মহাপরিচালক মোখলেছুর রহমানসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্রে মফিজুর রহমান আশিক দাবি করেন, ২০১৩ এবং ২০২২ সালে তাকে দুই দফায় ‘গুম’ করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। প্রথমবার তিনি দুই মাস র‌্যাব-১ এর হেফাজতে ছিলেন বলে অভিযোগ করেন।

তিনি আরও জানান, পরে আবারও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে তুলে নিয়ে যায় এবং নির্যাতন চালায়।
আশিকের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *