May 23, 2026, 12:25 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‘কে কী লিখছে, তাতে আমার যায় আসে না’ : ভাবনা

‘কে কী লিখছে, তাতে আমার যায় আসে না’ : ভাবনা

বিনোদন ডেস্ক:

সবসময় আলোচনায় থাকেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা— কখনো কাজের জন্য, কখনো ব্যক্তিগত জীবন বা সামাজিক মাধ্যমে সাহসী উপস্থিতির কারণে। সমালোচনা ও প্রশংসা যেন তার নিত্যসঙ্গী। তবে এবার সেই সমালোচনাকে ঘিরেই মুখ খুলেছেন তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভাবনা জানালেন, ফেক অ্যাকাউন্ট বা নামহীন পরিচয়ে করা সমালোচনা তার কাছে কোনো গুরুত্ব পায় না।

নেটিজেনদের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ভাবনা বলেন, একজন লুকিয়ে লুকিয়ে লিখছে, যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই। প্রোফাইলে ঢুকলে দেখবেন— ফেক অ্যাকাউন্ট! এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী যায় আসে? মানে, আমার কিছুই যায় আসে না।

তার এই মন্তব্যে স্পষ্ট, অনলাইনে আসা নেতিবাচক প্রতিক্রিয়ায় তিনি একেবারেই প্রভাবিত হন না। ভাবনার মতে, যাদের নিজের পরিচয় গোপন, তাদের মতামতও ততটাই গুরুত্বহীন।

অভিনয় জগতে নিজের অবস্থান ধরে রাখতে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি। ভাবনা বলেন, “আমি আমার কাজ করি নিজের সন্তুষ্টির জন্য। কে কী বলল বা লিখল, সেটা নিয়ে মাথা ঘামালে নিজের কাজটাই করা যাবে না।”

ভাবনার এই খোলামেলা বক্তব্যে অনেকেই তার আত্মবিশ্বাসী মানসিকতার প্রশংসা করছেন, যদিও সামাজিক মাধ্যমে বিতর্ক এখনো থামেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *