May 23, 2026, 1:49 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

উপদেষ্টা পরিষদের জরুরি সভা: ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক :
চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক ইস্যু নিয়ে সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই সনদ’ এবং তার বাস্তবায়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কমিশন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়, যারা দীর্ঘদিন ধরে সংস্কার বিষয়ে ঐকমত্য গঠনের প্রচেষ্টা চালিয়ে আসছেন। তবে আলোচনায় জানানো হয়, জুলাই সনদের কয়েকটি সংস্কার প্রস্তাবে এখনও ভিন্নমত রয়ে গেছে। বিশেষ করে গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

সভা থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে একীভূত মতামত জানাতে আহ্বান জানানো হয়। এতে সরকারের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে জানানো হয়। পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে সভায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে কোনো ধরনের উত্তেজনা বা সংঘাতের সুযোগ না দেওয়াই সবচেয়ে জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *