May 23, 2026, 1:10 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মেসির গোলেও জয় এল না: ইন্টার মিয়ামি ২-১ গোলে হেরে ন্যাশভিলের কাছে

স্পোর্টস ডেস্ক :
এমএলএস কাপের প্রথম রাউন্ডে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ন্যাশভিল এসসির কাছে ২-১ গোলে হেরে গেছে। ম্যাচের ৮৯তম মিনিটে মেসি রদ্রিগো দে পলের পাস থেকে গোল করলেও দলের জন্য জয় ফিরিয়ে আনতে পারলেন না।

শনিবার টেনেসির বৃষ্টিভেজা জিওডিস পার্কে খেলা শুরুতেই নিয়ন্ত্রণে আসে ন্যাশভিল। নবম মিনিটে স্যাম সারিজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ দিকে জশ বাওয়ার হানি মুখতারের কর্নার থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান ২-০ করে দেন। দ্বিতীয়ার্ধে মিয়ামি ম্যাচে ফেরার চেষ্টা করে। লুইস সুয়ারেজের ৬৬ মিনিটের কাছ থেকে শট এবং ইয়ান ফ্রের শটও প্রতিপক্ষের ডিফেন্স এবং গোলরক্ষক জো উইলিস ঠেকান।

শেষ মুহূর্তে মেসি জ্বলে উঠেন। ৮৫ ও ৮৬ মিনিটে দুইবার গোলের কাছাকাছি গিয়ে ব্যর্থ হওয়ার পর ৮৯ মিনিটে বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন। এটি ছিল তার মৌসুমের সেরা গোলগুলোর মধ্যে একটি। তবে তাতেও আর কোন সুবিধা হলো না। ম্যাচ শেষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ন্যাশভিল এসসি, যা তাদের মিয়ামির বিপক্ষে মে মাসের পর প্রথম জয়। এর আগে টানা ১০ ম্যাচে মিয়ামির বিরুদ্ধে জয় পায়নি দলটি।

এদিকে, সিরিজ এখন সমান ১-১। শেষ ম্যাচটি হবে ফ্লোরিডায়, যেখানে মিয়ামিকে ২০২৪-এর ভুল পুনরাবৃত্তি এড়াতে চ্যালেঞ্জ করতে হবে। গত বছরও প্রথম ম্যাচ জিতে বাকি দুই ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছিল ইন্টার মিয়ামিকে।সিরিজের বিজয়ী দল মুখোমুখি হবে কলম্বাস বা সিনসিনাটির। ইতিমধ্যেই সিনসিনাটি ১-০ ব্যবধানে এগিয়ে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *