July 8, 2026, 3:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নারী বিশ্বকাপের ফাইনালে বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি

স্পোর্টস ডেস্ক:
নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামছে আজ। রোববার (২ নভেম্বর) নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার। দুই দলেরই সামনে ছিল প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ।

তবে ফাইনাল শুরুর আগেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ম্যাচের ভেন্যু নবি মুম্বাইয়ে সকাল থেকে অব্যাহত বৃষ্টি চলছে, যার ফলে টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

আয়োজকরা জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ, আজ খেলা শুরু না হলে সোমবার একই অবস্থা থেকে ম্যাচটি পুনরায় শুরু হবে।

তবে আবহাওয়া অনুকূলে এলে বিকেল সাড়ে পাঁচটার আগে খেলা শুরু হলে ওভার কাটা হবে না। আর ন্যূনতম ২০ ওভারের ম্যাচ আয়োজনের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে রাত ৯টা ৩৮ মিনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *