April 7, 2026, 10:00 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তি করবে কানাডা-ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় কানাডা ও ফিলিপাইন একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (২ নভেম্বর) এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, চুক্তির মাধ্যমে দুই দেশের সেনাবাহিনী যৌথভাবে যুদ্ধ প্রস্তুতি মহড়া পরিচালনা, আঞ্চলিক নিরাপত্তা জোট সম্প্রসারণ এবং সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে সহযোগিতা করতে পারবে।

ফিলিপাইনের জাতীয় প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ম্যানিলায় এক বৈঠকের পর দেশটির প্রতিরক্ষা সচিব গিলবার্তো তেওডোরো জুনিয়র এবং তার কানাডীয় সমকক্ষ ডেভিড ম্যাকগিন্টি ‘স্ট্যাটাস অব ভিজিটিং ফোর্সেস’ শীর্ষক চুক্তিতে স্বাক্ষর করবেন। আনুষ্ঠানিক অনুমোদনের পরই চুক্তিটি কার্যকর হবে। কানাডা এবং অন্যান্য পশ্চিমা দেশ সাম্প্রতিক বছরগুলোতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। অন্যদিকে, ফিলিপাইনও ‘বিতর্কিত জলসীমায়’ নিজেদের অবস্থান শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক গভীর করছে।

এদিকে, চীন ফিলিপাইনকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ‘সমস্যা সৃষ্টিকারী’ ও ‘নাশকতাকারী’ বলে অভিযুক্ত করেছে। এপি’র প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীন ফিলিপাইনের উপকূলরক্ষী ও মৎস্যজীবী জাহাজের ওপর শক্তিশালী জলকামান ব্যবহারসহ বিপজ্জনক কৌশল অবলম্বন করছে। এসব ঘটনায় ফিলিপিনো কর্মীদের আহত হওয়া ও ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলমান এই আঞ্চলিক বিরোধে ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ানও জড়িত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *