May 23, 2026, 1:49 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

জেডটিভি বাংলা ডেস্ক :
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। একই সময়ে ১,১৬২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, ঢাকা বিভাগের বাইরে ৭৬ জন, ঢাকা দক্ষিণে ১৭৫ জন, বরিশাল ১৬৩ জন, চট্টগ্রাম ১০৮ জন, খুলনা ১৫৪ জন, ময়মনসিংহ ৮৭ জন, রাজশাহী ৯৮ জন এবং সিলেট ৮ জন।

গত একদিনে দেশে ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৬৮,৪১০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭১,৬৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৮৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে মোট ১,০১,২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। তুলনায় ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *