May 23, 2026, 4:26 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান ক্ষুণ্ণ হবে: পার্থ

নিজস্ব প্রতিবেদক:
ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পার্থ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং এর প্রভাব নির্বাচনে পড়বে। ঐক্যের কোনো বিকল্প নেই।”

তিনি আরও জানান, ভোলা সদরে শান্তিপূর্ণ নির্বাচনি মিছিল শেষে অল্পসংখ্যক নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করছিলেন। ঠিক তখনই ৪০০–৫০০ জনের একটি বিএনপি গ্রুপ হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর ও কার্যালয় ভাঙচুর করে।

পার্থ বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক ঘটনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” এর আগে শনিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা শহরের নতুন বাজার এলাকায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক, পুলিশ ও উভয় দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *