May 23, 2026, 8:42 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নারায়ণগঞ্জে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫

নারায়ণগঞ্জে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫ জেডটিভি বাংলা ডেস্ক: নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০), মো. অনিক আহমেদ অনিন (২১) এবং মো. আবির (১৫)। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে প্রায় ৭০ থেকে ৮০ জন ছাত্রলীগ কর্মী হঠাৎ ব্যানার ও মশাল হাতে ঝটিকা মিছিল শুরু করে। খবর পেয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন। এসময় মিছিলকারীরা পালিয়ে গেলে পাঁচজনকে ধরে থানায় হস্তান্তর করা হয়। শনিবার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, রাতের অন্ধকারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচজনকে মশাল মিছিল করার সময় আটক করা হয়। ঘটনাস্থলে আওয়ামী লীগের ব্যানার পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা নাশকতার পরিকল্পনা করছিল। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পূর্বের কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জেডটিভি বাংলা ডেস্ক:

নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০), মো. অনিক আহমেদ অনিন (২১) এবং মো. আবির (১৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে প্রায় ৭০ থেকে ৮০ জন ছাত্রলীগ কর্মী হঠাৎ ব্যানার ও মশাল হাতে ঝটিকা মিছিল শুরু করে। খবর পেয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন। এসময় মিছিলকারীরা পালিয়ে গেলে পাঁচজনকে ধরে থানায় হস্তান্তর করা হয়।

শনিবার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, রাতের অন্ধকারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচজনকে মশাল মিছিল করার সময় আটক করা হয়। ঘটনাস্থলে আওয়ামী লীগের ব্যানার পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা নাশকতার পরিকল্পনা করছিল। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পূর্বের কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *