April 7, 2026, 10:05 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া সুলুহু হাসান

আন্তর্জাতিক ডেস্ক :
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটিতে গত ২৯ অক্টোবর প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের আগে সামিয়ার সরকার বিরোধী দল ও ভিন্নমত পোষণকারীদের ওপর কঠোর পদক্ষেপ নিয়েছিল। প্রধান দুই বিরোধী দলকেই নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়। নির্বাচনের পর দেশটির বৃহত্তম শহর দার-এস-সালামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা যানবাহন, পেট্রোল স্টেশন এবং থানায় আগুন দেয়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করছে।

প্রধান বিরোধী দল চাদেমা পার্টি শুক্রবার (৩১ অক্টোবর) জানায়, দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং মওয়ানজায় ২০০ জনের বেশি নিহত হয়েছে। অন্যান্য এলাকায় নিহতের সংখ্যা যোগ করলে মোট প্রায় ৭০০ জনের মৃত্যু হতে পারে বলে দাবি করা হয়েছে।

তানজানিয়া ১৯৬১ সালে স্বাধীন হয়। স্বাধীনতার পর থেকে দেশটির সরকার চামা চা মাপিনদুজি (সিসিএম) দল দ্বারা পরিচালিত হচ্ছে। এই দলের নারী রাজনীতিক সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে প্রেসিডেন্ট হন। তার আগে সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি অফিসে মৃত্যুবরণ করেছিলেন।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *