May 23, 2026, 1:08 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, আগামী ২০২৫–২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে জুন মাসে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর নাজমুল শান্ত সংবাদ সম্মেলনে এই ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় টেস্টে বাংলাদেশ খেলেনি এবং নতুন অধিনায়কের নামও ঘোষণা করা হয়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শান্তর নেতৃত্বে দলের উন্নতি ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। তার ধৈর্য, প্রতিশ্রুতি এবং খেলার বোঝাপড়া টেস্ট ক্রিকেটে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে যেতে সাহায্য করবে।

অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে নাজমুল শান্ত বলেন, বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। বোর্ডের যে আস্থা আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশের হয়ে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়। দায়িত্বটা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।

শান্তের অধিনায়কত্বে বাংলাদেশ টেস্ট দলের জন্য নতুন চ্যাম্পিয়নশিপ চক্রে শুরু হবে একটি নতুন অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *