May 23, 2026, 4:26 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গণভোটের মাধ্যমে জন্ম নেওয়া দল কীভাবে গণভোটের বিরোধিতা করে?—সারোয়ার তুষারের প্রশ্ন

গণভোটের মাধ্যমে জন্ম নেওয়া দল কীভাবে গণভোটের বিরোধিতা করে?—সারোয়ার তুষারের প্রশ্ন

জেডটিভি বাংলা ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রশ্ন তুলেছেন, যে দলের জন্মই গণভোটের মাধ্যমে, তারা কীভাবে গণভোটের বিরোধিতা করতে পারে। তিনি বিএনপির ‘না ভোট’ প্রচারণাকে ‘আত্মঘাতী’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তুষার বলেন, বিএনপির কিছু অ্যাকটিভিস্ট ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠেছেন। দলটির ৩৫ শতাংশ নেতা-কর্মী ‘না’ ভোটের পক্ষে থাকলেও ৬৫ শতাংশ তৃণমূল কর্মী ‘হ্যাঁ’ ভোট দেবেন। এটি স্বাভাবিকভাবে আত্মঘাতী অগ্রগতি।

তুষার আরও বলেন, বিএনপি বলছে পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকা ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ বাতিল হচ্ছে—এটি সম্পূর্ণ মিথ্যা। কমিশন স্পষ্ট জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী সংসদই সিদ্ধান্ত নেবে।

তিনি ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে বলেন, এর মানে শুধু এই—আমার একটি দ্বিমত আছে, তবে এগিয়ে যাও। এর বাইরে কোনো গভীর অর্থ নেই।

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অনেক কিছু হারিয়েছি, তবে যা রক্ষা করা সম্ভব তা এই সনদের মাধ্যমে রক্ষা হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি, যেন কোনো একক রাজনৈতিক দল এর বাস্তবায়ন ঠেকাতে না পারে।”

সারোয়ার তুষার আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার সেক্যুলারিজমকে এমন এক টক্সিক জায়গায় নিয়ে গেছে যে বিষয়টি এখন ইসলাম বনাম সেক্যুলারিজমে পরিণত হয়েছে। ১৯৭২ সালের সংবিধান সামরিক শাসনের পথ সুগম করেছে। তাই বাহাত্তরের সংবিধান বাংলাদেশে টিকতে পারবে না—এটি জনগণের সঙ্গে এক ধরনের জুলুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *