July 9, 2026, 1:32 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আগামী ৫ দিন বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

জেডটিভি বাংলা ডেস্ক :
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশে আগামী ৫ দিন টানা বজ্রবৃষ্টি হতে পারে।

শনিবার (০১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণও সম্ভব। রোববার (০২ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল অঞ্চলে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

সোমবার (০৩ নভেম্বর) চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মঙ্গলবার (০৪ নভেম্বর) চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, বাকি দেশে আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে। বুধবার (০৫ নভেম্বর) খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে, রাতের তাপমাত্রা সাধারণত প্রায় অপরিবর্তিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *