May 23, 2026, 8:43 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সাময়িক বন্ধের পর আবার পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু

জেডটিভি বাংলা ডেস্ক :
সাময়িক বন্ধের পর বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা মেট্রোরেল আবারও পুরোদমে চলাচল শুরু করেছে। বুধবার রাতে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল, তবে বৃহস্পতিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়।বুধবার রাত সোয়া নয়টার দিকে, ফার্মগেট এলাকায় সাম্প্রতিক বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনাস্থলে কিছুটা কম্পন অনুভূত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

তবে ওই সময় মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল আংশিকভাবে চালু ছিল।
রাতেই ডিএমটিসিএল-এর প্রকৌশল বিভাগ দুর্ঘটনাস্থলসহ বেশ কয়েকটি স্থানে মেরামত ও স্থিতিশীলতা পরীক্ষা পরিচালনা করে। পরবর্তী পর্যবেক্ষণে কোনো ঝুঁকি না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই সব রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

যদিও পুরো রুটে চলাচল স্বাভাবিক হয়েছে, তবু ফার্মগেট দুর্ঘটনাস্থলে সতর্কতামূলকভাবে ট্রেনের গতি কিছুটা কমিয়ে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তারা বলেছে, এটি শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া অস্থায়ী পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *