May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কনসার্টে আজানের আগে গান থামিয়ে প্রশংসা কুড়ালেন সনু নিগম

বিনোদন ডেস্ক :
ভারতের শ্রীনগরে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম আজানের আগে গান থামিয়ে দর্শকদের প্রশংসা কুড়েছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, শ্রীনগরে তার প্রথম কনসার্টে পারফর্ম করার সময় সনু নিগম দর্শকদের কাছে দুটি মিনিট সময় চেয়ে নেন, যাতে আজানের জন্য অনুষ্ঠান বিরত রাখতে পারেন।

তিনি বলেন, “আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।”
এরপর তিনি পুরো কনসার্ট দুই মিনিটের জন্য থামিয়ে রাখেন। আজান শেষ হওয়ার পর আবার শুরু হয় তার পারফরম্যান্স।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সনু নিগমকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসানো হচ্ছে।

কয়েক বছর আগে, ২০১৭ সালে, আজান সম্প্রচার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সনু নিগম। সে সময় তিনি লাউডস্পিকারে আজান প্রচারের সমালোচনা করে একাধিক টুইটে লিখেছিলেন, “ভারতে এই জোরপূর্বক ধর্মীয়তা কবে শেষ হবে? এটা শুধু গুন্ডাগিরি।”

এবার তিনি পুরো ভিন্ন মনোভাব প্রদর্শন করে আজানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অনেকে বলছেন, সনু নিগম অতীতের বিতর্ক পেরিয়ে পারস্পরিক সম্মান ও সহনশীলতার নতুন উদাহরণ স্থাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *