May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বক্স অফিসে কাপাচ্ছে রাশমিকার “থামা”

বিনোদন ডেস্ক :
দক্ষিণী তারকা আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দনা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে। এই সাত দিনে ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫.৫৫ কোটি টাকা আয় করেছে এবং বিশ্বব্যাপী কালেকশন ১৪০ কোটি টাকার গণ্ডি অতিক্রম করেছে।

মুক্তির প্রথম দিনে ‘থামা’ ২৪ কোটি আয় করে সর্বোচ্চ একদিনের কালেকশন রেকর্ড করলেও, পরের দিনগুলোয় আয়ের ছন্দ খানিকটা নেমে আসে। দ্বিতীয় দিনে আয় ছিল ১৮.৬ কোটি, তৃতীয় দিনে ১৩ কোটি, চতুর্থ দিনে ১০ কোটি, এবং পঞ্চম দিনে আয় আবার কিছুটা বৃদ্ধি পায়।

বিশ্বব্যাপী কালেকশনের দিক থেকে ছবিটি ১৫০ কোটি টাকার পথে দ্রুত এগোচ্ছে, যা আয়ুষ্মান খুরানার ১২তম ১০০ কোটি আয়ের ছবি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ভক্তদের জন্য এটি আনন্দের খবর।

একই সঙ্গে ‘থামা’ ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের সম্মিলিত আয়কে ১০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করতে সাহায্য করেছে। ইউনিভার্সের অন্যান্য ছবির আয়ের সঙ্গে থামার ৯৫.৫৫ কোটি যোগ হয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১০২৫ কোটি টাকায়।

ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের অন্যান্য হিট:
স্ত্রী ২: ৬২৭.৫০ কোটি
স্ত্রী: ১২৯.৬৭ কোটি
মুঞ্জিয়া: ১০৭ কোটি
ভেড়িয়া: ৬৫.৮৪ কোটি

তবে ‘থামা’ এখনো শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ (১৮০ কোটি)-এর মোট আয়কে অতিক্রম করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *