May 23, 2026, 5:19 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

এনসিপির সঙ্গে জোট গুঞ্জন খণ্ডন করল গণঅধিকার: রাশেদ খানের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট এবং আসন সমঝোতার খেলা তীব্র হয়েছে। পুরনো জোট ভেঙে নতুন জোটের রূপরেখা তৈরি হচ্ছে, আর রাজনৈতিক মহলে তরুণ নেতৃত্বের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ জোট করছে—এমন গুঞ্জন ছড়িয়েছে।

কিন্তু গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই খবরকে শতভাগ মিথ্যা দাবি করেছেন। তিনি বলেন, “এনসিপি যৌথ নেতৃত্বে জোটের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা দরকার। মিডিয়ায় আলোচনা প্রকাশের পর এনসিপির কিছু নেতার মন্তব্য ছিল অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক।”

রাশেদ খান আরও বলেন, “রাজনীতি কোনো পুতুলপুতুল বিয়ের খেলা নয়। কিছু করতে গেলে উদারতা ও আন্তরিকতা থাকা প্রয়োজন। সবার মধ্যে সেই গুণাবলী লক্ষ্য করা গেলে তবেই নির্বাচনি জোটের আলোচনা করা সম্ভব।”

প্রসঙ্গত, এর আগে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ এবং নাহিদ ইসলামের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল এনসিপির একীভূত হওয়ার খবর ছড়িয়েছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার দেখার বিষয়, এই দুই দলের মধ্যে নতুন কোনো জোট বাস্তবে রূপ নেয় কি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *