May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সামিরার বর্তমান স্বামী, কে এই ইশতিয়াক আহমেদ

সামিরার বর্তমান স্বামী, কে এই ইশতিয়াক আহমেদ

অনলাইন ডেস্ক:

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামি সামিরা হক আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) হাইকোর্টে আগাম জামিন চাইতে পারেন—এমন খবরের পর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ।

সকালে আপিল বিভাগে সামিরাকে দেখা না গেলেও, আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ইশতিয়াক আহমেদ। সেখানে তিনি বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে জামিনের বিষয় নিয়ে কথা বলেন।

ইশতিয়াক আহমেদ সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে পরিচিত। ২০২১ সালের ১৫ জুলাই তিনি সামিরা হককে বিয়ে করেন, যা ছিল সামিরার তৃতীয় বিবাহ।

এর আগে, সালমান শাহর মৃত্যুর (১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর) পর সামিরা বিয়ে করেছিলেন তার বন্ধু মোশতাক ওয়াইজকে।
তাদের সংসারে এক পুত্র ও দুই কন্যা রয়েছে। তবে ২০২১ সালের ২১ জুন পারস্পরিক সম্মতিতে তাদের ডিভোর্স কার্যকর হয়।

আজ সকাল ৯টার দিকে আপিল বিভাগের একটি বেঞ্চে বসে থাকতে দেখা যায় ইশতিয়াককে। এসময় তিনি সামিরার আগাম জামিনের আবেদন প্রক্রিয়া নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *