May 23, 2026, 5:22 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সরকারের সিদ্ধান্তে অটল থাকার আহ্বান জামায়াতের, ইসির কাছে ১৮ দফা দাবি পেশ

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ১৮ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দাবির মধ্যে গণভোট আয়োজনের বিষয়টিও গুরুত্বসহ উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয় জামায়াতের সাত সদস্যের প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

দুই ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, ১৮ দফা দাবির মধ্যে অন্যতম ছিল অবাধ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের স্বাধীনতা রক্ষা করা এবং প্রশাসনিক হস্তক্ষেপ প্রতিরোধ করা।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচনের চার মাস আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের প্রবণতা দেখা গেছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি—সরকারের যেসব সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে যেন ইসি দৃঢ় অবস্থানে থাকে।”

তিনি আরও বলেন, “আমরা চাই নির্বাচন কমিশন প্রকৃত অর্থে স্বাধীনভাবে কাজ করুক, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *