April 6, 2026, 11:48 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পাল্টা সিটি ইউনিভার্সিটির কাছে ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের

নিজস্ব প্রতিবেদক :
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির জানিয়েছেন, তাদের শিক্ষার্থীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় সিটি ইউনিভার্সিটিকে ক্ষতিপূরণ দিতে হবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ড. এম আর কবির বলেন, ‘শুধু গাড়ি পোড়ানো বা ভাঙচুর নয়, আমাদের শিক্ষার্থীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এ জন্য সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ক্ষতিপূরণ দেওয়া উচিত।’

তিনি আরও জানান, বর্তমানে ড্যাফোডিলের ৬ জন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন। উপাচার্য জানান, ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) সিটি ইউনিভার্সিটি সংবাদ সম্মেলন করে গাড়িতে অগ্নিসংযোগ ও ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগ এনে ৩০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে। সেসময় সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়া জানান, সংঘর্ষের সময় তাদের কাছে থাকা ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে নিরাপত্তার জন্য আশ্রয় দেওয়া হয়েছিল এবং পরে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রক্টর বলেন, ‘আমরা কাউকে আটকে রাখিনি। পরিস্থিতি উত্তপ্ত থাকায় তাদের নিরাপত্তার জন্য আমাদের ক্যাম্পাসে রাখা হয়েছিল।’ গত রবিবার (২৬ অক্টোবর) রাতে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় উভয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *