May 23, 2026, 9:41 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নিজে বাসে করে পঞ্চগড় গেছেন নিখোঁজ ইমাম: জিএমপি

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া পেশাদার ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ করা হয়েছে এমন খবর মিথ্যা বলে জানিয়েছেন পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান সংবাদ সম্মেলনে জানান, মুহিবুল্লাহ নিজে শ্যামলী পরিবহনের বাসে টিকিট কেটে পঞ্চগড়ে গেছেন।

তিনি বলেন, ইমাম মুহিবুল্লাহ অপহরণের পেছনে ইসকনের জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে স্পষ্ট হয়েছে, কোনো অপহরণের ঘটনা ঘটেনি। তথ্য-প্রযুক্তির সহায়তায় এই চাঞ্চল্যকর ঘটনার সত্য উদঘাটন করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মুহিবুল্লাহর বাসের সহযাত্রী ও বাস সুপারভাইজারও পুলিশ হেফাজতে রয়েছেন। ইতোমধ্যেই মুহিবুল্লাহ পুলিশের কাছে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, ইমাম মুহিবুল্লাহ আজ আদালতে জবানবন্দি দেবেন।

এর আগে, গত ২২ অক্টোবর সকালটায় টঙ্গীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মুহিবুল্লাহ। পরদিন ২৩ অক্টোবর পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে শিকলবাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *