April 7, 2026, 10:38 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জেলার দাবিতে ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ কিশোর গ্রেপ্তার, ১৫০ অজ্ঞাত আসামি মামলা

নিজস্ব প্রতিবেদক :

ভৈরব রেলওয়ে স্টেশনে জেলার দাবিতে আন্দোলনকারীরা ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করেছেন স্টেশন মাস্টার মো. ইউসুফ। সোমবার (২৭ অক্টোবর) রাতে রেলওয়ে থানায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।

মামলার পর রেলওয়ে ডিবি পুলিশ ও থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে তিনজন কিশোরকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন:

  • সাগর মিয়া ওরফে ফহিম (১৭),
  • সাজন মিয়া (১৭),
  • আরমান মিয়া (১৭)।

পুলিশ জানায়, আন্দোলনকারীরা সকাল ১০:২৫ মিনিটে নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তঃনগর ননস্টপ উপকূল এক্সপ্রেস ট্রেনকে এক ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত আটকায়। ট্রেনকে ছাড়ার সময় তারা পাথর নিক্ষেপ করে, যার ফলে ১ লাখ ৫০ হাজার টাকার সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। আহত যাত্রীদের মধ্যে গুরুতর আহত ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ বলেন, “সিসি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।” স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, “আমরা নিয়মিত সচেতনতা মূলক প্রচারণা চালাই যাতে যাত্রী ও সম্পদে ক্ষতি না হয়।”

তিনি আরও জানান, ভৈরব থেকে নরসিংদী পর্যন্ত বিভিন্ন স্থানে অতীতেও পাথর নিক্ষেপসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এসবের প্রভাব প্রতিরোধে রেলওয়ে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ সচেতনতা বৃদ্ধি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *