April 6, 2026, 11:51 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ছাত্র উপদেষ্টারা কিছু বিষয় না জেনে বলেন, কিছু বিষয় বেশি বুঝে বলেন : ডা. সায়ন্থ

ছাত্র উপদেষ্টারা কিছু বিষয় না জেনে বলেন, কিছু বিষয় বেশি বুঝে বলেন : ডা. সায়ন্থ

অনলাইন ডেস্ক:

চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে বলেছেন, ছাত্র উপদেষ্টারা কখনো কিছু বিষয় অজান্তে বলেন, আবার কখনো কিছু বিষয় অতিরিক্ত জানার ভান করেন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, “আসিফ মাহমুদ সম্প্রতি বলেছিলেন, ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল হয়েছে। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটি ভুল তথ্য। আমরা আশা করি না যে তিনি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে এই ধরনের মন্তব্য করবেন। প্রকৃত তথ্যের সঙ্গে এর ফলে বিভ্রান্তি তৈরি হয়।”

ডা. সায়ন্থ আরও বলেন, “বেসিকভাবে একটি চুক্তি বাতিল হয়েছে, আর বাকিগুলো নিয়ে আলোচনা চলছে। এত গুরুত্বপূর্ণ বিষয়ে মিডিয়ার সামনে বা সামাজিক মাধ্যমে ভুল তথ্য দেওয়া হলে প্রকৃত তথ্য থেকে বিচ্যুতি ঘটে।”

তিনি এনসিপি ও টেলিভিশন লাইসেন্স সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গেও মন্তব্য করেন। ডা. সায়ন্থ বলেন, “এনসিপির সঙ্গে দুইজন উপদেষ্টার সম্পর্ক নিবিড় হওয়ার প্রশ্ন কেন ওঠে? একসঙ্গে মুভমেন্ট ছিল এবং তারা প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত। টিভি লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় জামায়াত বা বিএনপির কারো নামে কোনো লাইসেন্স দেওয়া হয়নি; নির্দলীয় ব্যবসায়ীর নামেও নয়। এটি শেখ হাসিনার প্রশাসনে আগে যেভাবে হতো, সেইভাবে করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “কিছু পক্ষের সুবিধার জন্য সংবাদমাধ্যমগুলোকে ব্যবহার করতে চাইলে, টিভি লাইসেন্স বিতরণেও পক্ষপাত দেখা যায়। এতে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *