May 23, 2026, 5:19 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

জেডটিভি বাংলা ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন। সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে সালাহউদ্দিন আহমদ আইন মন্ত্রণালয়ে কেন যাচ্ছেন তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনে জোটগত অংশগ্রহণের ক্ষেত্রে নির্বাচনী প্রতীক নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

অন্যদিকে, আরেকটি সূত্র জানিয়েছে— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক প্রস্তুতি ও পরবর্তী করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *