May 23, 2026, 5:19 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় এলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে এবং নীতিনির্ধারণের দায়িত্ব নীতিনির্ধারকদের হাতে থাকবে। তিনি সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানে ইকোনমিক রিফর্ম সামিটে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

আমীর খসরু বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করা হবে না, বরং দায়িত্ব কমানো হবে। সরকার পরিচালনার ক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটানো হবে এবং নীতিনির্ধারণের কাজ আমলাদের হাতে থাকবে না।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রীয় ব্যাংকগুলো নিয়ন্ত্রণের জন্য তৈরি করা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যবহার করা হয়েছে এমডি নিয়োগ ও পছন্দের লোক বসানোর জন্য। বিএনপি আগের ক্ষমতায় এটি বাতিল করেছিল, কিন্তু বর্তমান সরকার এটি পুনঃস্থাপন করেছে। ক্ষমতায় এলে বিএনপি আবার এটি বিলুপ্ত করবে এবং বাংলাদেশ ব্যাংকে পূর্ণ স্বাধীনতা দেবে।”

আমীর খসরু এনবিআরের দুই ভাগে বিভাজনকেও প্রশ্নবিদ্ধ করেন। তার মন্তব্য, “দুই ভাগে বিভাজনের ফলে কোনো বাস্তব লাভ হবে না, কারণ উভয় দফাতেই আমলারা রয়েছেন। বিএনপির ভিন্ন পরিকল্পনা আছে।” সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দাবি বা সংস্কারের জন্য রাস্তায় না গিয়ে জনগণের দুয়ারে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আইন পাস করিয়ে নেয়া উচিত।”

তিনি দেশীয় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনেও জোর দেন। আমীর খসরু বলেন, “সহনশীলতা আনতে হবে, অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দ্বিমত থাকলেও পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *