May 23, 2026, 2:42 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি প্রায় এক হাজার

অনলাইন ডেস্ক:
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। এসময় নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২৭ অক্টোবর) প্রকাশিত অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ:

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২২৭ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৩৩ জন
  • ঢাকা বিভাগের অন্যান্য জেলা: ১৭১ জন
  • চট্টগ্রাম বিভাগ (সিটি এলাকার বাইরে): ১১১ জন
  • বরিশাল বিভাগ: ১৪১ জন
  • খুলনা বিভাগ: ৬২ জন
  • ময়মনসিংহ বিভাগ: ৪১ জন

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৭০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে মোট ৬৩ হাজার ৪১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের শেষভাগে আবহাওয়ার পরিবর্তন হলেও ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি। তাই সচেতনতা, মশা নিধন কার্যক্রম ও চিকিৎসা ব্যবস্থাপনায় কঠোরতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *